এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি : স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মীর মতো নয়।
বিএনপি'র কোন্ নেতা কতো ত্যাগী বা কে, কি ওইসব যে তারা বিবেচনায় চলবে না সেটা-ই স্বাভাবিক।
কারণ, তারেক রহমান এর নিরাপত্তাজনিত কোনো দুর্ঘটনা ঘটলে তার পুরো দায়-দায়িত্ব এসএসএফ কে-ই নিতে হবে।
সুতরাং, ওই বিষয়টি বিএনপি দলীয় সকল পর্যায়ের নেতা-কর্মীদের বুঝা উচিত।
সবাইকে মনে রাখতে হবে-তারেক রহমান এখন শুধু মাত্র বিএনপি'র দলীয় প্রধান নন, তিনি রাষ্ট্রের ও প্রধানমন্ত্রী।
আর এস এস এফ রাষ্ট্রের প্রধানমন্ত্রীর-ই নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকবে।
কথাটা শতোভাগ সঠিক হলে ও বিএনপি তে থাকা নেতা নামধারী কতোগুলো আহাম্মক তা বুঝে না বা বুঝতে ও চায় না।
ফলে, এখন তারেক রহমান সাহেবকে-ই সেই নির্দেশনা দিতে হবে। যাতে করে দলের কোনো নেতা-পেঁতা পদ-পদবীর দাম্ভিকতা দেখিয়ে ধারে কাছে ভিড়তে যেনো না পারে।
আর তাতে করে তারেক রহমান এর নিরাপত্তা জনিত বিষয়ে অনেক টা ফলদায়ক হবে বলে রাজনৈতিক অভিজ্ঞ মহলরা মনে করেন।
তারেক রহমান অত্যন্ত উদার মনোভাবাপন্ন ব্যাক্তি যে তা সবার কাছে জ্ঞাতসার। আর তিনি ওই উদার মনোভাব দেখাতে গিয়ে দলীয় নেতা কর্মী সহ সর্ব শ্রেণী ও পেশার মানুষের অতি নিকটে পৌঁছে যান দ্রুত।
কিন্তু, একজন রাষ্ট্র প্রধানের জন্য কোনো অবস্থাতেই সমিচীন নয়। বিশেষ করে বাংলাদেশের মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশে কোনো অবস্থাতেই প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এতো উদার মনোভাব দেখাতে গিয়ে মানুষের অতি নিকটে ভিড়ে যাওয়া ঠিক হবে না বলে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন।
আর নিজ দলীয় (বিএনপি) কিছু অবুঝ নেতা-কর্মী নামধারী ব্যাক্তি রয়েছে যারা নিজেরা দলের চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এর নিরাপত্তার বিষয়ে বুহ্য গড়ে তোলার দরকার হলে ও তারা নিজেরাই মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায় ভিড় করে। আর প্রধানমন্ত্রী হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারেক রহমান এর নিরাপত্তা দিতে গিয়ে ওই সব বিএনপি'র নেতা কর্মী নামধারীদের অহেতুক ভিড়ে হিমসীম খেতে হয়। কিছু বলতে গেলে তাদের দিকে চোখ রাঙিয়ে বলে আমি বিএনপি'র অমুক তমুক দায়িত্ববান নেতা! যার কারণে ইচ্ছে না থাকা সত্ত্বেও তারা নিস্ক্রিয় হয়ে থাকতে বাধ্য হতে হয়। ইর ওই ফাঁকে দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি'র চেয়ারম্যান ছাড়া ও প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান এর নিরাপত্তার বিষয়ে ঘাটতি দেখা দেয়।
যার কারণে বিষয়টি খতিয়ে দেখা সহ যথেচ্ছ দিক্ নির্দেশনা এখন তারেক রহমান নিজেকেই দিতে হবে বলে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাক্তি সহ নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.