মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি:২৮ শে মে বৃহস্পতিবার, কলকাতার ঐতিহ্যবাহী বিগেট মাঠ, সেই মাঠেই এই বছর রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী ঈদ উৎসব পালিত হলো। ঠিক সকাল সাড়ে আটটায়।
প্রতিবছর এই ঈদ উৎসব পালিত হয় কলকাতার রেড রোডে, এই বৎসর নতুন সরকার পরিবর্তন হওয়ার পর, সাধারণ মানুষের সুবিধার্থে, এবং যান চলাচলের সুবিধার্থে, রেড রোডের ঈদ উৎসব পালিত হলো ব্রিগেড প্যারেড মাঠে, এই ব্রিগেড প্যারেড মাঠে ঈদ উৎসব পালিত হওয়ায় মুসলিম সম্প্রদায়ের মানুষেরা খুশি।
প্রধান উদ্দেশ্য যানজট কমানো এবং এত বড় জমায়েত সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্যই এই উদ্যোগ।
তাই সকাল থেকেই বিগেট প্যারেড মাঠে চলেছে প্রস্তুতি মাইক বাধা এবং ঈদ উৎসবের মঞ্চ তৈরি এবং আসন পাতা কাজ।
অন্যদিকে সকাল থেকেই মৌলবীরা আসতে শুরু করেছেন ,তাহার সাথে সাথেই বিভিন্ন এলাকা থেকে মুসলিম সম্প্রদায়ের ছেলে মেয়েরাও এই অনুষ্ঠানে যোগ দিতে শুরু করেছেন। এবং আসন সংগ্রহ করেছেন, সকাল সাড়ে আটটায় শুরু হয় ঈদের জামাত।
সারা ভারতবর্ষ জুড়ে আজকের দিনটিতে এই ঈদ উৎসব পালিত হয়, সম্প্রদায়ের ছেলেমেয়েরা একে অপরকে আলিঙ্গনে জড়িয়ে ধরেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। সকাল থেকেই ব্রিগেড মাঠ সাজো সাজু রব, মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা নতুন জামা কাপড় পড়ে দলে দলে উপস্থিত হয়েছেন।
রাজ্য সরকার জানিয়ে দিয়েছিলেন যে কোন জায়গায় নামাজ পাঠ করা যাবে না। তাই তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা, খিলাফত কমিটির উদ্যোগে আজকের অনুষ্ঠান শুরু হয়।
ঈদ উৎসব পালিত হয় কলকাতার বিভিন্ন জায়গায়, গার্ডেনরিচ, তপসিয়া, রাজাবাজার, টালিগঞ্জ, ধর্মতলা সহ বিভিন্ন এলাকায়।
সাংবাদিকদের উত্তরে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জানালেন, আমরা খুশি রাজ্য সরকার এইরকম একটি ব্যবস্থা নেওয়ায়, এবং এরকম একটি ঐতিহ্যবাহী জায়গায় আমাদেরকে ঈদ উৎসব পালন করতে দেওয়ায়, আমরাও চাইনা সাধারণ মানুষের অসুবিধে করে ও যানজট করে উৎসব পালন করতে, তাই আমরা আজ রাজ্য সরকারের কাছে কৃতজ্ঞ। আমাদের তরফ থেকে রইল সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.