জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার, খুলনা।
খুলনার দিঘলিয়া উপজেলায় শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাতুল স্পেশাল কোচিং কর্তৃক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৪ মে (রোববার) বিকেল ৪টায় স্থানীয় এম. মজিদ ডগ ইয়ার্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শামীমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া এম. এ. মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিলকিস আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাতুল স্পেশাল কোচিংয়ের পরিচালক মোঃ রাতুল। এসময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন যোবায়ের হোসেন, মাহিদুর রহমান ও মেহেবুব হাসানসহ অভিভাবকবৃন্দ।
সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর মেধা বিকাশে পরিবার ও শিক্ষকের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষপর্যায়ে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.