নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুর থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে তার প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। অদ্য ১৮ মে ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে উদ্ধারকৃত মোবাইল ফোনটি আনুষ্ঠানিকভাবে মালিকের হাতে তুলে দেওয়া হয়।
থানা সূত্রে জানা গেছে, মোবাইল ফোনটি হারিয়ে যাওয়ার পর ভুক্তভোগী মালিক লালপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে লালপুর থানার এএসআই মোহাম্মদ রায়হান ফেরদৌস আধুনিক প্রযুক্তির সহায়তায় নিবিড় অভিযান চালিয়ে ফোনটি উদ্ধার করতে সক্ষম হন।
পরবর্তীতে ফোনটির মালিকানা যাচাই-বাছাই শেষে আজ (১৮/০৫/২০২৬) লালপুর থানায় প্রকৃত মালিকের নিকট সেটি হস্তান্তর করা হয়। হারিয়ে যাওয়া সাধের ফোনটি ফিরে পেয়ে পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন এর মালিক।
লালপুর থানা পুলিশের এমন জনবান্ধব ও দ্রুত পদক্ষেপ সর্বসাধারণের মাঝে পুলিশের প্রতি আস্থা আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.