মোঃ রাজু আহমেদ স্টাফ রিপোর্টার
রোববার উপজেলার পারিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ক্যাম্পে আয়োজন করা হয়। সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এ সময় উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী মোরশেদ, ডা. সেলিম রেজা, ডা. তাসনিয়া রেজা ও ডা. এসএস সাকিলা।
দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। তাছাড়াও রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
সংসদ সদস্য বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। একদিনের মেডিকেল ক্যাম্প বা প্রাথমিক চিকিৎসা দিয়ে দীর্ঘমেয়াদি রোগ পুরোপুরি নিরাময় সম্ভব নয়। এজন্য রোগীদের নিয়মিত ফলোআপ এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিভিন্ন এনজিও ও উন্নয়ন সংস্থার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রোগীরা যেন সহজে পরবর্তী চিকিৎসা গ্রহণ করতে পারেন, সে বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এতে তৃণমূলের মানুষ প্রকৃত স্বাস্থ্যসেবার সুফল পাবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.