লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার নাগশোসা নিবাসী লাল মোহাম্মদ সাহেবের তৃতীয় ভাই নূর মোহাম্মদ নূরা সাপের কামড়ে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত১৭ মে নওসারা সুলতানপুর মাঠে কাজ করার সময় বা অবস্থানের সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরবর্তীতে শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.