লালপুর (নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুরে অটোরিকশার ধাক্কায় মোস্তফা (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত ১৩ মে সন্ধ্যা ৭টার দিকে লালপুর–ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের পালিদেহা সিএনজি গ্যারেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা হোসেন ঈশ্বরদীর আরমবাড়িয়া গ্রামের মৃত ছইমুদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় পালিদেহা সিএনজি গ্যারেজ মোড়ে রাস্তা পারাপারের সময় ঈশ্বরদী থেকে লালপুরগামী একটি অটোরিকশার সঙ্গে তার ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। তাকে মৃত ঘোষণা করেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.