সুকমল চন্দ্র বর্মন (পিমল)জেলা প্রতিনিধিঃ
জয়পুরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তৌফিকুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতের শিকার হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুই কিশোরকে আটক করেছে পুলিশ।
আটক দুই কিশোর হলেন সদর উপজেলার পাঠানপাড়ার পলাশ ও হিচমি পশ্চিমপাড়ার শফিক রাজ।
আহত তৌফিকুল ইসলাম হাজীপাড়া এলাকার শাহিদুজ্জামানের ছেলে এবং জয়পুরহাট সদর থানা উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তৌফিকুলের সঙ্গে পলাশ ও শফিক রাজের কথা-কাটাকাটি হয়। এর জেরে মঙ্গলবার দুপুরে কালেক্টরেট মাঠ এলাকায় পলাশ ও শফিক রাজ মিলে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে তৌফিকুলকে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী জানান, ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত দুই কিশোরকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.