নিজস্ব প্রতিবেদক
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৯ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৩৫০ ঘটিকায় শাহাপুর বিওপি’র নিয়মিত টহল দল গোপন তথ্যের ভিত্তিতে কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া নামক এলাকার নিকটস্থ গম ক্ষেতে ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, একজন মাদক কারবারীকে গম ক্ষেতের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি ব্যাগ ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ব্যাগ তল্লাশী করে তার মধ্য হতে ৫০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই দিনে রাত আনুমানিক ০৪২০ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ বিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন বিদিরপুর পদ্মা নদীরচর নামক স্থান দিয়ে মাদক দ্রব্য পাচার হবে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযানিক দল তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌঁছে পদ্মার চরের ভিতর ওৎ পেতে থাকে। দীর্ঘসময় ওৎ পেতে থাকার পর দেখতে পায় যে, দুই জন মাদক কারবারী পদ্মা নদীর চরের মধ্য দিয়ে তাদের দিকে আসছে। তৎক্ষনাত উক্ত মাদক কারবারীকে তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা একটি বস্তা ফেলে তাৎক্ষনিক নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ৩৯ বোতল ভারতীয় মদ মালিকবিহীন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্যে গোদাগাড়ী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.