লালপুর(নাটোর)প্রতিনিধিঃ নাটোর জেলার লালপুর থানা পুলিশের এক সফল অভিযানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো ও মেসেঞ্জার হ্যাকিং চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে হ্যাকিং ও প্রতারণার কাজে ব্যবহৃত ০৯টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।
জানা গেছে,
গত ০৯ মে দিবাগত রাত ০১:১০ ঘটিকায় লালপুর থানার এসআই মোঃ মুনসুপ আলী এবং এএসআই (নিঃ) মোঃ আনছার আলীর নেতৃত্বে একটি চৌকস দল দুড়দুড়িয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চক্রটি ইন্টারনেটের মাধ্যমে প্রবাসীদের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া আইডি হ্যাক করে পাসওয়ার্ড পরিবর্তন করে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে অর্থ আত্মসাৎ করছে।গ্রেপ্তার কৃত আসামীরা হলেন লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মোঃদোয়াবরের পুএ মোঃরাজন আলী(৩১),বাঘা উপজেলার চকায়ের মৃত মজিবর রহমানের পুএ মোঃআহাদ আলী(১৯)ও মোঃতুহিন আলীর পুএ মোঃতুষার আলী।
আসামীদের বিরুদ্ধে লালপুর থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৬ এর ১৭(২)(খ)/২২(২)/২৭ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং- ১৫, তারিখ: ০৯/০৫/২০২৬)। গ্রেফতারকৃত আসামীদের আজ (০৯ মে ২০২৬) বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.