সুকমল চন্দ্র বর্মন (পিমল)জেলা প্রতিনিধিঃ
"পরিছন্ন পাঁচবিবি, ডেঙ্গু মুক্ত বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে সামনে রেখে " জয়পুরহাটের পাঁচবিবিতে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্ব-স্ব কর্মক্ষেত্র, বাসস্থান ও সংলগ্ন এলাকায় পরিস্কার পরিছন্নতা অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়।
শনিবার (৯ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও পাঁচবিবি পৌরসভার সহযোগিতায় পৌর পার্কে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সারাদেশে পরিস্কার পরিছন্নতা রাখার যে নির্দেশনা দিয়েছেন সেই আলোকে এ উপজেলায় স্ব স্ব কর্মস্থল, বাসস্থান পরিস্কার ও পরিছন্নতার মাধ্যমে ডেঙ্গু সহ মশা বাহিত রোগের প্রার্দুভাব থেকে সমাজ ও সাধারণ মানুষকে রক্ষা করতে পারি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়তের সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, পৌর প্রকৌশলী মারুফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.