এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : বিএনপি সংস্কারের জন্য কমিটেড ছিলো না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি।
৭ মে (বৃহস্পতিবার) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এনসিপির অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, এনসিপি সংস্কারের জন্য সংসদ ও সংসদের বাহিরে আন্দোলন গড়ে তুলবে।
তিনি আরও বলেন, হামের সংকটের জন্য যারা প্রকৃত ভাবে দায়ী, তাদের বিচার নিশ্চিত করতে হবে। শুধু পূর্ববর্তী সরকারকে দায় দিয়ে বর্তমান সরকার নিজের দায় এড়াতে পারে না। জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা বর্তমান প্রশাসনেরও নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানত আব্দুল্লাহ বলেন, কালবৈশাখীর মৌসুমে এনসিপিতে বসন্ত চলছে। বিএনপি সরকার এসে, সংস্কার বিরোধী পদক্ষেপ নিয়েছে। বিএনপি হাইজ্যাক হয়ে গেছে আওয়ামী লীগের দ্বারায়। বিএনপি নেতা-কর্মীরা অতিত সময়ের অত্যাচার-নির্যাতনের কথা ভুলে গেছে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় পর্যায়ের কয়েকজন নেতা-কর্মীরা আনুষ্ঠানিক ভাবে এনসিপিতে যোগদান করেন বলে চট্টগ্রামের এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.