নাটোর লালপুর উপজেলা প্রতিনিধ
বলে হুঁশিয়ারি দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল"
মঙ্গলবারসকালে নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
১৯৭১ সালের ৫ মে এই মিলে শহীদদের স্মরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, “নর্থ বেঙ্গল সুগার মিলকে পূর্ণ সক্ষমতায় চালু করতে পরলে এ অঞ্চলে নতুন কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে। মিলটিকে শুধু চিনি উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে অতীতে পরিচালিত বিভিন্ন বায়ো-প্রোডাক্ট কার্যক্রম পুনরায় চালু করা গেলে এর সম্ভাবনা আরও বাড়বে। এতে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফরহাদুজ্জামান রুবেল, মামুন ও শাহিন।
ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও শহীদরা এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি। তাদের দ্রুত সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান স্বজনেরা।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলহাস হোসেন সৌরভ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র নজরুল ইসলাম মোল্লা এবং লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।
স্মরণসভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন অতিথিরা।।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.