মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ|
রোববার বিকেলে নগর ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়|
সাক্ষাৎকালে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সভাপতি শফিকুল আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ জয়নাল সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন|
এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং রাজশাহী ওয়াসার কর্মচারীদের বিভিন্ন সমস্যা, সেবার মানোন্নয়ন এবং সংশ্লিষ্ট দাপ্তরিক বিষয় নিয়ে মতবিনিময় করেন|
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ˆবঠকে ইউনিয়নের প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদীন বলেন, দীর্ঘ ১০, ১৫ ও ২০ বছর ধরে কর্মরত মাস্টার রোল ও ডেইলি বেসিক ভিত্তিক অনেক কর্মচারী এখনো স্থায়ী নিয়োগ পাননি| ফলে তারা বছরের পর বছর ˆবষম্যের শিকার হচ্ছেন|
তিনি এ বিষয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সুদৃষ্টি ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করেন|
প্রশাসক কর্মচারীদের বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন বলে ˆবঠক সূত্রে জানা গেছে|#
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.