রাজশাহী প্রতিনিধি :
রাজশাহী নগরীর ডাশমারী এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে হাতাহাতি বাড়ি ভাংচুর ও লুটপাট এর ঘটনায় মতিহার থানায় অভিযোগ দায়ের করেছেন মোঃ তৌফিক আলী তিনি তার লিখিত অভিযোগে উল্লেখ করেন আমি আমার বাড়ির সামনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল ২০২৬) সন্ধার পর অবস্থানকালে দেখতে পাই, একদল ব্যক্তি একজন ছেলেকে মারধর করছে। মানবিক কারণে আমি উক্ত ব্যক্তিকে উদ্ধার করলে বিবাদীগণ আমার প্রতি ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে পূর্বপরিকল্পিতভাবে বিবাদীগণ বেআইনিভাবে জনতা দলবদ্ধ হয়ে দেশীয় মারাত্মক অস্ত্রশস্ত্র লোহার রড, রামদা, জিআই পাইপ, চাপাতি, কাস্তে ও বাঁশের লাঠি সহ আমার বসতবাড়িতে প্রবেশ করে। আমার বাড়ির দরজা-জানালা ভাঙচুর করে এবং আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারধর করে। আমি প্রাণনাশের আশঙ্কায় দৌড়ে বাড়ির ছাদে উঠে আত্মরক্ষা করি।
এ সুযোগে বিবাদীগণ ঘরের ভিতরে প্রবেশ করে কাঠের ওয়ারড্রপ ভেঙে ফেলে এবং উহার ভিতরে রক্ষিত আমার স্ত্রীর স্বর্ণালংকার হাতের বালা, নেকলেস ও কানের দুল, আনুমানিক ০৩ (তিন) ভরি এবং জমি ক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষিত নগদ ১০,০০,০০০/- (দশ লক্ষ) টাকা লুটপাট করে নিয়ে যায়। আমার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসিলে বিবাদীগণ তাদের প্রতিও ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে এবং পরিস্থিতি ভয়াবহ করে তোলে এবং দ্রুত ঘটনাস্থল হতে চলে যায়।
আমি তাৎক্ষণিকভাবে মতিহার থানায় ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাকে উদ্ধার করে এবং ঘটনাস্থলের ভিডিও ধারণসহ আশেপাশের লোকজনের সাথে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে। উক্ত ঘটনায় সাক্ষী ১। মোসাঃ কুলসুম আক্তার (২৯), পিতা- মোঃ আজিজুল ইসলাম, ২। মোসাঃ আছিয়া বেগম (৫৫), স্বামী-মৃত ফজলুল হক, ৩। আব্দুল্লাহ আল মামুন (৩২), পিতা- আব্দুল আওয়াল, সর্ব সাং- ডাঁশমারী, থানা-মতিহার, মহানগর রাজশাহীগণ সহ এলাকার লোকজন ঘটনাটি নিজ চোখে দেখে ।
মামলার বিবাদীগুলো হচ্ছে ১। মোঃ ইমন (২৩), পিতা- মোঃ শাহাদুল্লাহ, ২। ইকবাল (৩৫), পিতা- আবু তাহের, ৩। রাজন (৩২), পিতা- মোঃ মাজদার, ৪। বিশাল (২৬), পিতা- নকির, ৫। কাফি (২১), পিতা- মোঃ কাবাতুল্লাহ, ৬। আশিক (২৪), পিতা-মাসুদ, ৭। তুষার (২২), পিতা- মোঃ শাহীন, ৮। নাহিদ (২৬), পিতা- মোঃ শাহাদুল্লাহ, ৯। রাকিব (২২), পিতা-নিশু, ১০। রাব্বিল (২৫), পিতা-মুক্তার, ১১। ফারুক (২৪), পিতা-ইকবাল, ১২। মুরাদ (২৭), পিতা- ইকবাল, ১৩। মোঃ রকি (২৩), পিতা- মোঃ মাসুদ ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.