জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের উখিয়া ও কুতুবদিয়ায় পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, উখিয়া থানাধীন মেরিন ড্রাইভ সংলগ্ন সফির বিল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গত ২৮ এপ্রিল দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী বিশেষ এ অভিযান চালায়।
অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে এক মাদক পাচারকারী পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়।
এদিকে, কুতুবদিয়া উপজেলায় পরিচালিত আরেকটি অভিযানে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য নিশ্চিত করেন।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.