নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে মদপান করে অসুস্থ হয়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তার নাম জাহিদ হাসান অলি (২০)। তিনি রাজশাহী নিউ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।সংবাদ পরিবেশন
জাহিদ নগরের বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় কয়েকজন বন্ধুর সঙ্গে থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।
বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, জাহিদ নিয়মিত মদপান করতেন না। শখের বসে দুই দিন আগে বন্ধুদের সঙ্গে মদ পান করেন। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে মদপানের বিষয়টি পরিবারের কাছে জানাজানি হওয়ার আশঙ্কায় হাসপাতালে ভর্তি হননি।
বুধবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বন্ধুরা দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকদের মদপানের বিষয়টি জানানো হয়েছিল এবং মৃত্যুসনদে অ্যালকোহলজনিত বিষক্রিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মামলা করতে চাননি এবং ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে গেছেন
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.