লালপুর(১নাটোর) প্রতিনিধিঃনাটোরের লালপুর উপজেলার বুধপাড়া গ্রামে গত ২৭ ই এপ্রিল এক রাতেই মসজিদ, মাজারসহ অন্তত ৪টি স্থানে চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বুধ পাড়া গ্রামের ডুবাই প্রবাসী মোজাম্মেলের বাড়িতে চুরি হয়। চোরেরা ঘরে থাকা স্বর্ণালংকার ও কাসার জিনিসপত্র নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৪ থেকে ৫ লাখ টাকা। জানা গেছে, ঘটনার সময় তার স্ত্রী শিরীনা খাতুন বাড়িতে ছিলেন না; তিনি আগের সন্ধ্যায় বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এছাড়া ইন্তাজ আলীর ছেলে বিপ্লবের একটি চার্জার ভ্যান বাড়িতে চার্জে দেওয়া অবস্থায় ছিল, সেটিও চুরি হয়ে যায়।
অন্যদিকে, হযরত ইমাম শাহ আলম (রহ.) মাজারে দানবাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। একই রাতে বুধপাড়া জামে মসজিদ থেকেও আইপিএসের ব্যাটারি ও দানবাক্সের টাকা চুরি হয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, পুলিশ টিম ঘটনাস্থল পরিদর্শন করছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।#মোঃআইয়ুব আলী #লালপুর স্যবাদদাতা#নাটোর #মোবাইল নং-০১৭৪০৮৭৬০৮০।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.