এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় এক হৃদয় বিদারক ঘটনায় স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ শাহাদাত হোসেন (৩২) প্রাণ হারিয়েছেন। গত রবিবার রাতে সাতকানিয়া রাস্তার মাথা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থানকালে এক অনাকাঙ্ক্ষিত হামলার শিকার হন তিনি। পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত শাহাদাত ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার মৃত শফি আহমদের সন্তান। তিনি অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং এলাকায় তার একটি চায়ের দোকান ও ছিলো।
সূত্র জানায়, ব্যবসা সংক্রান্ত বিষয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে অনেকের অভিমত।
তার এই অকাল বিদায়ে পরিবারটি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। বিশেষ করে তার ৪টি ছোট ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ইতিমধ্যে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে।
এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.