পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে এক আদিবাসীর গোয়াল ঘরের দরজা ভেঙ্গে ৩টি গরু চুরি হয়েছে।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে পাঁচবিবি পৌর এলাকার ঢাকা পট্টি চৌকিদার পাড়ার নিপেন সরকারের স্ত্রী ইতি রানীর বাড়ী থেকে ৩'টি গরু চুরি হয়।
ঐদিন চোরেরা গোয়াল ঘরের দরজা ভেঙ্গে ১'দিন বয়সের বাছুর সহ ফ্রিজিয়ান জাতের গাভী ও একটি দামুর গরু চুরি করে । গরুগুলোর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা। এ ঘটনায় রবিবার (২৬ এপ্রিল) ইতি রাণীর স্বামী নিপেন সরকার থানায় অভিযোগ করেন ।
পরিবায়ের আয়ের একমাত্র উৎস চুরি হওয়ায় ইতি রাণী কাঁদতে কাঁদতে বলেন, চোর আমাকে নিঃস্ব করেছে। জিআরডিএম, এসডিএস, জাকস ফাউন্ডেশন, গার্ক, আশা ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন এনজিও থেকে প্রায় ৮'লক্ষ টাকা ঋণ নিয়ে গোয়ালঘর তৈরি করি। একটি বিদেশী গাভী ও দামুর গরু কিনে লালন পালন করতাম। আর গাভীর দুধ বেঁচে কিস্তি পরিশোধ করতাম। এখন কিভাবে কিস্তি দিব।
গত ২'দিন আগেও পৌরসভার পাটাবুকা সুইসগেট এলাকার মহির উদ্দিনের ছেলে সাইফুল ইসলামের বাড়ী থেকে অষ্টেলিয়ান জাতের দুধের গাভি বাছুর চুরি হয়েছে। ৩ দিনের ব্যবধানে দুটি চুরির ঘটনায় এলাকার মানুষ তাদের গবাদি পশু নিয়ে চুরি আতংকে ভুগছে।
এএসপি (পাঁচবিবির সার্কেল) মোঃ তুহিন রেজা বলেন, গরু চুরির অভিযোগ পেলে আমরা থানা পুলিশ যথাসাধ্য চেষ্টা করব চুরি হওয়া গরুগুলো উদ্ধার করে তাদের নিকট ফিরে দিতে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.