এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার প্রায় সব আওয়ামী লীগ ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের দায়িত্ববান নেতা-কর্মী এবং বিগত সময়ে বিভিন্ন ভাবে বিতর্কিত ব্যাক্তি বিশেষরা গত ৫ আগষ্ট তাদের নেত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন এবং সরকারের পতন ঘটার পর পর-ই যে, যেভাবে পারছে পালিয়ে গিয়েছিলো। পুরো অন্তর্বর্তী সরকারের শাসনামলে তারা পালিয়ে থাকলে ও নির্বাচনের পর বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর থেকে আস্তে আস্তে পালিয়ে থাকা অনেকেই ফিরে এসেছে এলাকায়। বর্তমানে পালিয়ে থাকা থেকে ফিরে আসা অনেককে মীরসরাই সদর, বারইয়ারহাট পৌরসভা বাজারে দেখা যায়/যাচ্ছে।
এমন কি- মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকার অনেক আওয়ামী লীগের নেতা কর্মীরা এলাকায় অবস্থান করে যাচ্ছে। বিগত ১৭ বছর যাবত বিএনপি'র হাজার হাজার নেতা কর্মীরা যেখানে হামলা মামলার শিকার হতে হয়েছিলো, মিথ্যে মামলায় গ্রেপ্তার-হয়রানিতে পড়তে হয়েছিলো এবং ব্যবসা বাণিজ্য ও বন্ধ করে দেয়া হয়েছিলো তার কিছু-ই দেখা যাচ্ছে না বর্তমান সময়তে।
সে কারণে বিএনপি' র নেতা কর্মীরা প্রশংসিত এবং ধন্যবাদ পাওয়ার দাবিদার।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপি'র হাজার হাজার নেতা কর্মীরা বাসা/বাড়ি-ঘরে থাকতে না পারলে ও তারা এখন দিব্যি এলাকায় ঘুরতে পারছে, থাকতে পারছে বাসা/বাড়ি-ঘরে। এবং যথারীতি ব্যবসা বাণিজ্য করা সহ বাজারে ও অবস্থান করে যেতে পারছে।
এটা কি সত্যাসত্য বিএনপি নেতা কর্মীদের দয়া পর:বশতা, নাকি এর মধ্যে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? বিষয়টি নিয়ে অনেককে সন্দেহ পোষণ করতে দেখা যায়/যাচ্ছে। তবে, বিএ'র নেতা কর্মীরা তাদের মতো সেই রকম যে নয় তা ও একবাক্যে বলাবলি করছেন বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। সবার সহাবস্থান অটুট থাকা সকল রাজনৈতিক দলীয় নেতা কর্মীদের জন্য প্রযোজ্য হলে ও কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে তা দেখা যায়নি! যাহা বর্তমান সময়তে বিএনপি'র শাসনামলে তা দেখা যাচ্ছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.