স্টাফ রিপোর্টার
গতকাল শনিবার সকাল ১১ টায় ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনুর সাথে তার বাসভবনে রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের (রেডা) নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এ্যাসোসিয়েশনের সভাপতি ও মেসার্স রহমান ডেভেলপার এসোসিয়েট এর ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল আকসা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আ.স.ম মিজানুর রহমান কাজী, সহ-সভাপতি খন্দকার তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও রেড ব্রিক প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা-উল-বারি সওদাগর, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, এক্সিকিউটিভ মেম্বার বি.এম আকিবুর রহমান, এ.এন.বি ইউনিক রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সোবহান, গ্রীন বাংলাদেশ ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওয়াসিম রেজা, ত্রিকোন প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আসমাউল হুসনা, এ্যারিস্টক্র্যাট রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশিকুল হক পার্থ, ইমার হোমসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইয়াকুব আলী পিয়াল প্রমুখ। এসময় রেডার নেতৃবৃন্দ ভূমিমন্ত্রীকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.