নিজস্ব প্রতিবেদক
নতুন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মাননীয় প্রশাসক, রাজশাহী সিটি কর্পোরেশন
জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, নগর উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বাস্তবমুখী ও জনবান্ধব প্রকল্প গ্রহণের বিকল্প নেই। ইতোমধ্যে বাস্তবায়িত প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের পাশাপাশি নতুন সম্ভাবনাময় প্রকল্পগুলো দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত থেকে চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.