মোঃ বিপ্লব রাজশাহী জেলা প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে নিয়ম ভঙ্গ করায় ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টা দিকে উপজেলা সদরের মেডিকেল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষুধ ও ব্যবহার করা ইনজেকশনের সিরিঞ্জ সংরক্ষণ করার দায়ে নিয়ন মেডিসিন কর্ণারকে ৩ হাজার, আমদানি কারকের সিলবিহীন কসমেটিকস বিক্রির দায়ে মা গিফট কর্ণারকে ৫ হাজার, সাফোয়ান ক্লথ ও উপহার স্টোরকে ৩ হাজার ও অতিরিক্ত মুল্যে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে রাব্বি স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস ও মেট্রো সহকারী পরিচালক ফজলে রাব্বি। অভিযানকালে দুর্গাপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল।
অভিযান শেষে এই দুই কর্মকর্তা জানান, সাধারণ ভোক্তারা যেন ন্যায্য দামে ও নিরাপদ পণ্য পান, সেজন্য নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.