নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি'র বার্ষিক সাধারণ সভা ( এজিএম)-২০২৫
মোঃ মাসুদ স্টাফ রিপোর্টার
নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি'র এর প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মসূচিতে সাবেক প্রেসিডেন্ট আঃ মোমেন মোল্লা, পিপি ও জেলা বিএনপির সহ সভাপতি এড. আব্দুল বাসেদ ভূইয়া,চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি'র এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লা, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাসিব মোল্লা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার,১৮ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ব্যবসায়িক সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
নাসির আহমেদ রিগান, মোঃ দেলোয়ার হোসেন দুলাল,আওলাদ হোসেন মোল্লা, মোঃ সানাউল্লাহ মিলন,মোঃ মনির হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রাজিবুল আলম, মোঃ সারোয়ার হোসেন ভূঁইয়া। আসাদুজ্জামান, ইফরান আহমেদ মোল্লা, সোহেল সরকার ও এনায়েত সারজিদ।
বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এজেন্ডা পাস করা হয়। ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা বৃদ্ধি ও জেলা শিল্পায়ন সম্প্রসারণে সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যবসায়, আমন্ত্রিত অতিথি এবং চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজনটি সুচারুভাবে সম্পন্ন হয়।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.