আমাদের জন্মভুমি ডেক্স
নাটোরের সিংড়ায় নানা বাড়িতে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই ভাই শিশু তামিম হোসেন (১২) ও ফাহিম হোসেন (১৩) মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে। বাবা প্রবাসে থাকায় তারা মা ফাতেমা বেগমের সঙ্গে বড় আদিমপুর গ্রামের কৃষক শহিদুল ইসলামের (নানা) বাড়িতে বসবাস করত।
শিশু ফাহিম হোসেন বিয়াস বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র আর তার ছোট ভাই তামিম হোসেন নুরানি মাদ্রাসার ছাত্র ছিল। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, শুক্রবার সকালে প্রথমে দুই ভাই বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে শরীরে কাদামাটি মাখিয়ে বাড়িতে আসে।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে সেই কাদামাটি ধুতে গিয়ে নানার বাড়ির পাশের একটি নতুন খনন করা পুকুরের ডোবায় পড়ে নিখোঁজ হয়। কিছুক্ষণ পরে তামিম ও ফাহিম বাড়িতে ফিরে না এলে খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের মৃতদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.