বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি, তারিখ ১৭/০৪/২৬ খ্রিঃ
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধিন গ্রীড সাব স্টেশনে ডাকাতির ঘটনায় জড়িত ১৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে লুটে নেয়া সাড়ে ৩শ'টি ইলেকট্রিক ব্যাটারি সহ মালামাল। শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানান, গত ২৫ মার্চ রাতে সশস্ত্র ডাকাতদল বড়াইগ্রাম উপজেলায় কাছুটিয়া এলাকায় নির্মাণাধিন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের গ্রীড সাব স্টেশনে হানা দেয়। এসময় তারা অস্ত্রের মুখে নিরাপত্তা রক্ষীদের বেঁধে ট্রাক ভর্তি করে পাওয়ার স্টেশনের ইলেকট্রিক ব্যাটারি সহ মালামাল লুটে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে মামলার তদন্ত কর্মকর্তা বনপাড়া তদন্ত কেন্দ্রের এসআই শামিম আহমেদ ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে বহষ্পতিবার রাতে গাজীপুরের শ্রীপুর থেকে লুণ্ঠিত মালামাল উদ্ধার ও সিরাজগঞ্জ থেকে ট্রাক জব্দ করে নাটোর জেলা পুলিশদের একাধিক টিম। ওইসব স্থান থেকে আটক করা হয় ১৩ ডাকাতকে। আটককৃত ডাকাতরা হচ্ছে রোকন মোল্লা, রাহুল আমিন, তসলিম প্রাং, আব্দুস সালাম, শিহাব উদ্দিন, মন্টু মোল্লা, বাসেদ মন্ডল, সৈকত, উজ্জল মোড়ল, জাহাঙ্গীর আলম, হারুন অর রশিদ, নায়েব আলী ও সাইফুল ইসলাম। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে ৩টি থেকে সর্ব্বোচ্চ ২০টি পর্যন্ত ডাকাতি, হত্যা, লুটপাটের মামলা রয়েছে বলে জানায় পুলিশ। এস আই শামিম বলেন,বাকি মালামাল উদ্ধারের কাজ চলমান রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.