আমাদের জন্মভুমি ডেক্স
গ্রাহক হয়রানি কমানো এবং জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ মোবাইল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। আজ রবিবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় নগরীর কুমারপাড়া অবস্থিত গুলগোফুর ফিলিং স্টেশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, পেট্রোল পাম্পে জ্বালানি তেল নিতে আসা গ্রাহকদের দীর্ঘ লাইনের ভোগান্তি কমানো এবং অবৈধভাবে তেল মজুত রোধ করতেই এই অ্যাপ চালু করা হয়েছে। তিনি জানান, কোনো গ্রাহক একবার তেল নিলে পরবর্তী পাঁচ দিন পূর্ণ হওয়ার আগে পুনরায় তেল নিতে পারবেন না। নির্ধারিত সময়ের আগে তেল নিতে এলে অ্যাপের মাধ্যমে তা সহজেই শনাক্ত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, এই ব্যবস্থা কার্যকর হলে তেল সরবরাহে শৃঙ্খলা ফিরবে এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা যাবে। এ সময় তিনি উপস্থিত গ্রাহকদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানান।
এই অ্যাপের মাধ্যমে রেশনিং পদ্ধতিতে এক জন মোটরসাইকেল চালক ৫ দিনে এক বার ৫০০ টাকার এবং মাইক্রো বা কার ২ হাজার টাকার পেট্রোল বা ডিজেল কিনতে পারবোন। গ্রাহকদের হয়রানি ও জ্বালালি তেলের অবৈধ জমুদ রোধে এমন উদ্যোগ গ্রহণ করেছে প্রশাসন। গ্রাহকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছন।
কৃষকদের নির্ধারিত কার্ডের মাধ্যমে কৃষি কাজে ব্যবহৃত ডিজেল সরবরাহ করা হচ্ছে। এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি তেল সরবরাহ করবেন। এ সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের কোনো ধরনের রেজিষ্ট্রেশনের প্রয়োজন হবে না।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বোরহান উদ্দিন অন্তর প্রমুখ
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.