
নিজস্ব প্রতিনিধিঃ আজ রোজ রবিবার ১২/0৪/২৬ ইং তারিখে রাজশাহীর পবা উপজেলার কর্নহার থানা এলাকায় অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে তেল দেওয়া হচ্ছে। এজন্যই গতদিন রাত আটটার পরে গাড়িতে তেল না থাকার জন্য সিরিয়ালে গাড়ি রাখেন এক গণমাধ্যম কর্মী। সারারাত গাড়ি লাইনে থাকার পরে সকালে যখন তেল দেওয়া শুরু করে ঠিক তখন এক এক করে ৮৮ নাম্বার টোকেনে যখন সে গণমাধ্যম কর্মীর গাড়িটি আসে ঠিক তখনই তার হাতে টোকেন দিয়ে আবারো জোর করে টোকেন টি কেড়ে নিয়ে বলে আপনাকে তেল দেওয়া হবে না। তেল না দেওয়ার কারণ জানতে চাইলে তারা কিছু বলতে চায় না এবং জোরপূর্বক লাইন থেকে বের করে দেওয়া হয় সে গণমাধ্যম কর্মীকে। এমন অবস্থায় সেই গণমাধ্যম কর্মী তৎক্ষণিক পবা উপজেলা নির্বাহী অফিসার ( ইউ এন ও)কে বিষয়টি মুঠোফোনে জানান এবং সেইসাথে স্থানীয় প্রশাসন কর্ণহার থানার ওসি তদন্ত কে জানান । গণমাধ্যম কর্মীর নাম মোঃ আতিকুর রহমান তিনি দৈনিক আমাদের জন্মভূমি পত্রিকার বার্তা সম্পাদক। আর এই দুঃখজনক ঘটনাটি ঘটে আজ রবিবার সময় আনুমানিক ৮-৩০ মিনিট ১২ ইং এপ্রিল ২০২৬ ইং তারিখে। একজন গণমাধ্যম কর্মী এবং সমাজের নাগরিক হিসেবে নিয়মতান্ত্রিকভাবে গাড়িতে কোন প্রকার তেল না পাওয়াই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এই বিষয়টির সঠিক সমাধান চাচ্ছি আমরা সকল গণমাধ্যম কর্মী।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.