আমাদের জন্মভুমি ডেক্স
মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর নির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে ‘‘জিরো টলারেন্স’’ নীতি অনুসরণ করে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সদস্যগণ সীমান্ত এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১০ এপ্রিল ২০২৬ তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে দামকুড়া থানাধীন বরেন্দ্র নামক এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক কারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তাদের নিকট থাকা মাকদদ্রব্য মেহগনি বনের মধ্যে লুকিয়ে রাখে। পরবর্তীতে বিজিবি’র আভিযানিক দল কর্তৃক তথ্যের ভিত্তিতে মেহগনি বাগানের মধ্যে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে একটি বস্তা দেখতে পায়। পরবর্তীতে বস্তাটি খুললে তার মধ্য থেকে *২৮০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট, Monogold কফ সিরাপ- ২৯ বোতল, Tuscorex কফ সিরাপ- ১০ বোতল এবং Choco কফ সিরাপ- ০১ বোতল* (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
একই দিনে রাত্রি আনুমানিক ০২০০ ঘটিকায় ইউসুফপুর বিওপি’র টহল দল গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট থানাধীন মুক্তারপুর নামক এলাকার নিকটস্থ আম বাগানে ওৎ পেতে থাকে। দীর্সময় ওৎ পেতে থাকার এক পর্যায়ে, একজন মাদক কারবারীকে আম বাগানের দিকে আসতে দেখে বিজিবি’র টহল দল তাকে ধরার জন্য ধাওয়া করলে তার নিকট থাকা একটি বস্তা ফেলে দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি’র টহল দল কর্তৃক উক্ত বস্তাটি খুললে তার মধ্য হতে *৫৬ বোতল ভারতীয় মদ* (মালিকবিহীন) জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য চারঘাট থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.