এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের মোল্লার ঘাট-পশ্চিম অলিনগর এলাকায় অবৈধ ভাবে বালু উত্তোলন বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রশাসনক অভিযান পরিচালনা করেছেন। এ সময় ৫ টি শ্যালো মেশিন ও প্রায় ১ হাজার ফিট পাইপ বিনষ্ট এবং অন্যান্য অবকাঠামো অপসারণ করা হলে ধরাছোঁয়ার বাইরে রয়েছে উক্ত অপকর্মের হোতারা ।
এ ছাড়া ফেনী নদী সংলগ্ন ১০ টি পয়েন্ট (স্তুপ) হতে প্রায় ১ লাখ ৪৬ হাজার ২২৯ ঘনফুট বালু জব্ধ করা হয়েছে বলে জানা গেছে।
অভিযান পরিচালনার নের্তৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
এ সময় করেরহাট ইউএলও, জোরারগঞ্জ থানার ফোর্স ও ওলিনগর বিজিবির একটি টিম তার আভিযানিক টিমকে সার্বিক সহায়তা প্রদান করেছেন।
সূত্র মতে, মীরসরাই উপজেলা প্রশাসনের এমন অভিযান নতুন নয়। এর আগে ও আরো কয়েকবার অভিযান পরিচালনা করেন ওই রকম জিনিসাধি জব্দ সহ নষ্ট করা হলে ও প্রশাসন উক্ত অবৈধ বালু উত্তোলনের সাথে জড়িত কোনো রাঘব বোয়ালদের ধরতে পারেনি আজোতক।
ফলে, তারা ধরাছোঁয়ার বাইরে থাকার মাজেজায় বহাল তবিয়তে থেকে তাদের অধিক লাভ জনক ব্যবসা পরিচালনা করে যাওয়ার সুযোগ পাচ্ছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.