আমাদের জন্মভুমি ডেক্স
ভুয়া পরিচয় ব্যবহার করে নিয়ম ভঙ্গ করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টার অভিযোগে রাজশাহী নগরীতে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও দেওয়া হয়েছ।
রোববার (৫ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুলগফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।
দণ্ডপ্রাপ্ত তৌহিদুর রহমান নগরের কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মো. মোবারক হোসেনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় ব্যবহার করে গুলগফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করেন। বিষয়টি পাম্প কর্তৃপক্ষের সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতকে জানানো হয়। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অপরাধ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯২ (১) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জ্বালানি খাতে প্রতারণা ও অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.