দুর্গাপুর উপজেলা প্রতিনিধি
রাজশাহীর দুর্গাপুরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণের জন্য ৭০ টি এয়ার ফ্লো মেশিন বিতরণ করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
১ এপ্রিল (বুধবার) দুপুর তিনটার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ৭০০ জন কৃষকের মাঝে আউশ ধান উৎপাদনের জন্য একজন কৃষক ৫ কেজি হারে আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার, ৩০ জন কৃষকের মাঝে মুগ ফসলের জন্য ৫ কেজি হারে মুগ ডাল বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার, ৭০ জন কৃষকের মাঝে ১ কেজি হারে তিল বীজ, ১০ কেজি ডিএপি ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়াও ৭০ টি এয়ার ফ্লো মেশিন বিতরন করা হয়েছে।
সুফলভোগী শামীম হোসেন জানান, আমি প্রতিবছর পেঁয়াজ চাষাবাদ করে থাকি। পেঁয়াজ পচে শুকিয়ে অনেক লোকসানে পড়তে হয়েছে। সরকার থেকে এয়ার ফ্লো মেশিন পেয়েছি। এই মেশিন ব্যবহারের মাধ্যমে পেঁয়াজ সংরক্ষণ করবো। বাজারদর ভালো হলে পেঁয়াজ বিক্রি করবো। লছের কোনো ঝুঁকি থাকবে না
উক্ত বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন,
উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবণী আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সদস্য সচিব, জুবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক, হাসানুজ্জামান লাল্টু, পৌর বিএনপির সদস্য সচিব ,আহম্মদ রেজাউল করিম স্বপন, সাবেক ছাত্রদলের সভাপতি, গোলাম মুর্তজা প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা, সাহানা পারভীন লাবণী জানান, দুর্গাপুর উপজেলা একটি কৃষি সমৃদ্ধ এলাকা, যেখানে প্রতি বছর রেকর্ড পরিমাণে পেঁয়াজ উৎপাদন বিপনন হয়ে থাকে। সনাতন পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করার অনেক পেঁয়াজ নষ্ট ও শুকিয়ে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হন। এয়ার ফ্লো মেশিন ব্যবহারের মাধ্যমে পচনশীল পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হবে, ফলে কৃষকরা উপযুক্ত সময়ে ভালো দামে পেঁয়াজ বিক্রি করতে পারবেন। প্রণোদনার আওতায় এয়ার ফ্লো মেশিন যুক্ত করা সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত। এই মেশিন ব্যবহার করে পেঁয়াজ সংরক্ষণের মাধ্যমে দেশের চাহিদা মিটিয়ে আমদানি নির্ভরতা কমানো যাবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.