মোঃ আব্দুস সালাম ভ্রাম্যমান প্রতিনিধি: ১২ই মার্চ বৃহস্পতিবার, যত ঈদ এগিয়ে আসছে, জমে উঠেছে ঈদের কেনাকাটা, অন্যদিকে বিভিন্ন এলাকায় চলছে দাওয়াত ইফতার পার্টি।
কলকাতা নিউ মার্কেট হকার্স ইউনিয়নের উদ্যোগে , ১১ই মার্চ ঠিক বিকেল সাড়ে পাঁচটায়, নিউ মার্কেট সংলগ্ন এলাকায় , যখন সবাই ঈদের কেনাকাটায় ব্যস্ত, এই মুহূর্তে আয়োজন করেছেন দাওয়াত ইফতার পার্টি।
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, প্রতি বছরের ন্যায় এ বছরও নিউমার্কেট হকার্স ইউনিয়ন এই দাওয়াত ইফতার এর আয়োজন করেছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিধায়ক ও প্রেসিডেন্ট মদন মিত্র, সাংসদ মালা রায়, মন্ত্রি স্বর্ণ কমল সাহা, এক্স কাউন্সিলর মুক্তার আহমেদ, জেনারেল সেক্রেটারী শইফ আলী, অ্যাডভাইজার এম ডি বাচ্চু হালদার ও এমডি হোসেন। ট্রেজারার মান্না ও হুমায়ুন খান। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ সাদিক ও মুকেশ সিং জাহিদ হুসেন, জয়েন্ট সেক্রেটারি তারিক সাব্বা সহ সকল ইউনিয়নের সদস্যরা।
প্রতিবছরের ন্যায় শুধু হকার ইউনিয়নের মধ্যেই যে এই দাওয়াত ইফতার পার্টির আয়োজন তা নয়, পথ চলতি মানুষ থেকে শুরু করে, যাহারা নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন তাদেরকেও দাওয়াতের ব্যবস্থা করলেন, জনবহুল মার্কেটে বসানোর জায়গার অভাবে তারা খাবারের পার্সেল হাতে তুলে দিয়েছেন, মহিলা থেকে পুরুষ কেউ বাদ যাননি, এমনকি আয়োজনেরও ত্রুটি ছিল না, ফলমূল থেকে শুরু করে জল তেলেভাজা সহ অন্যান্য সামগ্রী আয়োজনও ছিল। এই অনুষ্ঠানের সর্ব ধর্মের মানুষই উপস্থিত ছিলেন,
সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে একটি কথাই বললেন, আমাদের উদ্যোগ হলেও যাহার অনুপ্রেরণায় এরকম একটি জায়গায় দাওয়াত ইফতারের আয়োজন করেছি, যিনি সকল মানুষের কথা ভাবেন , যিনি সকল ধর্মের মানুষের কথা ভাবেন, তিনি আমাদের সবার প্রিয় মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।, আজ আমরা খুশি, এবং নিউমার্কেট বাসিরাও খুশি, দাওয়াত ইফতার হল মেলবন্ধন সৃষ্টি করা। অপরের সাথে মেলবন্ধনের মধ্য দিয়ে বার্তা পৌঁছে দেওয়া, সকল ধর্মের মানুষের শান্তি কামনা করা, উভয়ের মধ্যে বিভেদ সৃষ্টি না করে এক কাছে টেনে নেওয়া। তাই আজকের এই মঞ্চ থেকে সকলকে আমাদের দাওয়াত ইফতারের শুভেচ্ছা ও ভালবাসা জানাই।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.