

এস কে দাস মান্দা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে আধা কেজি গাঁজাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টার দিকে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি অভিযানিক দল মান্দা থানার শ্রীরামপুর ঋষিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে যে, শ্রীরামপুর ঋষিপাড়ায় এক নারী তার নিজ বাড়ির সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই নারীকে আটক করা হয়।
আটককৃত নারী হলেন তুলশী (৩৩), স্বামী- গোকুল, গ্রাম- শ্রীরামপুর ঋষিপাড়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ। পরে মহিলা পুলিশের মাধ্যমে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানায়।
আপনার মতামত লিখুন :