

নিজস্ব প্রতিবেদক
এলপিজি সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণ ও ডিলারদের হয়রানি বন্ধের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সারাদেশে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। বৃহস্পতিবার (৮-জানুয়ারি) থেকে রাজধানী ঢাকা-সহ দেশের সকল উপজেলায় এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এর ফলে ভোগান্তির শিকার হচ্ছেন গ্রাহকরা।
ব্যবসায়ী সমিতির ঘোষণায় বলা হয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত সকল কম্পানীর এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। এতে হঠাৎ করেই সংকটে পড়েছেন সাধারণ গ্রাহকরা। অনেক এলাকায় দোকান খোলা থাকলেও নেই বোতলে গ্যাস। ফলে ক্রেতা এসে ফেরত চলে যাচ্ছে। আবার কোন-কোন এলাকায় পাওয়া গেলেও বাড়তি দামে বিক্রি করা হচ্ছে। এতে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন গ্রাহকরা ।
বাঘার আমোদপুর গ্রামের গৃহিনী নার্গিস আক্তারের রান্নাঘরের চুলা তিনদিন ধরে জ্বলছে না। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস(এলপিজি) বসুন্ধারা সিলিন্ডার শেষ হয়ে যাওয়ার পর থেকে শুরু হয়েছে তাঁর দৌড়-ঝাঁপ। বাসার আশ পাশের দোকান ঘুরে-ঘুরে গ্যাস না পেয়ে খোঁজ নিয়েছেন, বাজারের বিভিন্ন দোকানে। কিন্তু কোথাও সিলিন্ডারের দেখা পাননি। আর দু’একটি জায়গায় দেখা গেলেও সেগুলো ছিলো ফাঁকা। ফলে তিনি মাটির চুলাই কাঠের (খড়ি)ব্যবহার করে রান্না করছেন।
উপজেলার মিলিক বাঘা এলাকার ব্যবসায়ী দুলাল হোসেন জানান, আজ সোমবার গ্যাস সিলিন্ডার কেনার আশায় তিনি বাঘা বাজারে এসছিলেন। কিন্তু এসে জানতে পারেন, বিক্রিই বন্ধ। তিনি হতাশ হয়ে এ প্রতিবেদককে বলেন, গত তিনদিন ধরে বাসার আশপাশের সব দোকানে সিলিন্ডার খুঁজেছি। কোথাও গ্যাস পাইনি । বাড়তি দাম দিতে চাইলেও গ্যান নেই বলে ছাপ-ঝাপ জানিয়ে দিচ্ছেন।
বাঘার অপর এক কাস্টমার স্কুল শিক্ষক আব্দুর রাজ্জাক বলেন, এমন সংকটে পড়তে হবে এটা ভাবিনি। বর্তমানে গ্যাস না থাকায় শুধু রান্না নয়, ঠান্ডা পানি দিয়ে গোসল করতে বেশ কষ্ট হচ্ছে। আগে জানতে পারলে বাড়তি সিলিন্ডার কিনে রাখতাম।
বাঘা বাজারের এলপিজি গ্যাস বিক্রির প্রতিষ্ঠান বকুল স্টোর এর পরিচালক বকুল জানান, গত এক সপ্তাহ ধরে পরিবেশকেরা সিলিন্ডার সরবরাহ করতে পারছেন না। প্রতিদিন ক্রেতারা খালি সিলিন্ডার নিয়ে দোকানে ভিড় করছেন। কিন্তু আমাদের হাতে দেওয়ার মতো কিছুই নেই। তিনি জানান, বর্তমানে গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সাথে কিছু দাবি নিয়ে সরকারের ঝামেলা চলছে। এটি নিরসন হলে তবেই আমরা গ্যাস সরবরাহ করতে পারবো
আপনার মতামত লিখুন :