
জয়পুরহাট প্রতিনিধি : শ্রী রামবাবু বর্মন
জয়পুরহাটের কালাই উপজেলায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আল মামুন মিয়ার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আল মামুন মিয়া। সভায় কালাই উপজেলার সার ডিলার, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন—
উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, উপজেলা মৎস্য অফিসার তৌহিদা মোহতামিম, উপজেলা প্রকৌশলী সুমন কুমার দেবনাথ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদ নাজনীন ডেইজি, কালাই থানার তদন্ত ওসি দেবীন্দ্রনাথ সিংহ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফুর রহমান এবং ব্যবসায়ী আব্দুল করিম ও হুমায়ুন তালুকদারসহ আরও অনেকে।
মতবিনিময় সভায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, প্রশাসনিক সেবা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ স্থানীয় পর্যায়ের নানা সমস্যার বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।
অতিথিরা উপজেলার সার্বিক উন্নয়ন এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
