নিজস্ব প্রতিবেদক,
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। ছবি: আজকের পত্রিকা
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। ছবি: আজকের পত্রিকা
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট এলাকায় অবস্থিত একটি ফ্লাওয়ার মিলকে জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বিএসটিআই জানিয়েছে, গুণগত মানসনদ (সিএম লাইসেন্স) ছাড়া আটা, ময়দা ও গমের ভুসিপণ্য উৎপাদন ও বিক্রি করে আসছিল ‘রাজশাহী ফ্লাওয়ার অ্যান্ড ডাউল মিল’ নামের প্রতিষ্ঠানটি। তারা তাদের পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্নও ব্যবহার করছিল।
এ জন্য বিএসটিআই আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।
এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্বে ছিলেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.