
এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম -১ মীরসরাই আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট সাইফুর রহমান এক বিবৃতিতে বিএনপি’র সম্মানিত চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করেছেন। বিবৃতিতে তিনি বলেন ” আমরা সর্বদলীয় ছাত্র ঐক্য করা কালীন বহুবার মেডামের সাথে বৈঠকে মিলিত হওয়ার সুযোগ হয়েছে।
এ ছাড়া ২০১৩ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন কালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল এর নের্তৃবৃন্দ কে তার গুলশান কার্যালয়ে ডেকে আমাকে সহ-সম্পাদক পদে মনোনয়ন ঘোষনা করে বাকী পদ গুলো ঠিক করার জন্য জনাব টি এইচ খাঁন সাহেব স্যার কে দায়িত্ব দেন। আমি নির্বাচিত হয়ে মেডাম কে ফুল দিয়ে অভিনন্দন জানাই”।
বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন উদ্বিগ্নতা প্রকাশ করছি। মহানুভব এডভোকেট সাইফুর রহমান বলেন, জাতীর এই গভীর সংকট জনক মুহুর্তে তার মতো একজন বিচক্ষণ নেত্রীকে দেশবাসীর জন্য খুবই প্রয়োজন।
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থ্যতার জন্য নিজে দোয়া করছেন এবং দেশবাসীর কাছে দোয়ার আহবান জানিয়েছেন।
৩০ নভেম্বর (রবিবার) এডভোকেট সাইফুর রহমান এর আইডি থেকে তার এডমিন পোষ্ট দিয়ে এ বিবৃতি প্রদান করেছেন।
আপনার মতামত লিখুন :