এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : উত্তর চট্টগ্রামের মীরসরাই ও সীতাকুন্ড উপজেলার পৃথক দুই স্থানে সড়ক দুর্ঘটনায এবং ছিনতাইকারী আঘাতে দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্রে পাওয়া খবরে প্রকাশ : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই উপজেলার কমলদহ এলাকায় ভোররাতে ঘুমন্তাবস্থায় গাড়ি চালাতে গিয়ে একটি ট্রাক রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ট্রাকের একজন নিহত হয়েছেন। অপরদিকে সীতাকুন্ড উপজেলার শেখপাড়া এলাকায় আপন চাচার সাইকেল ঠিক করতে যাওয়ার সময় ছিনতাইকারীরা সাইকেলটি ছিনিয়ে নিতে চাইলে এতে বাধা দেয় সাইকেল ঠিক করতে যাওয়া অষ্টম শ্রেণীর ছাত্র জিহাদ। ছিনতাইকারীরা তাকে প্রচন্ডভাবে আঘাত করে সাইকেলটি নিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দুই ছিনতাইকারকে ধরে ফেলে। ঘটনায় মারাত্মক আহত অষ্টম শ্রেণীর ওই ছাত্র জিহাদ মুহুর্ত্বের মধ্যে প্রান হারায়।
পরে আটককৃত ওই দুই ছিনতাইকারী কে উত্তম মধ্যম দিয়ে লাশের সন্ধান বের করে কয়েক ঘন্টা পর পাশ্ববর্তী শেখপাড়ার ময়লা স্তুপের একটি ডোবা থেকে যার লাশ উদ্ধার করা হয়। এবং স্কুল ছাত্র জিহাদ এর খুনি ওই দুই ছিনতাইকারী কে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.