জন্মভূমি ডেস্ক:
দিনাজপুরের পার্বতীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানও রয়েছেন।
রোববার (২৪ আগস্ট) ভোরে উপজেলার আমবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির কারণে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। তবে গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আহত অবস্থায় ফেসবুক লাইভে এসে ফারুক হাসান বলেন, “আমাদের গাড়িটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন, তাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। আহতদের উদ্ধারের কাজ চলছে।”
ফুলবাড়ি ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে স্থানীয়রা তার আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.