[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

কেশরহাটে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


sohel প্রকাশের সময় : জানুয়ারী ২৩, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ন /
কেশরহাটে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় কেশরহাট পৌর শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজনে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণ্যাঢ র‍্যালী, আলোচনা সভা ও কেক কাটা উদযাপন হয়েছে।

বৃহস্পতিবার ২৩শে জানুয়ারি বিকালে কেশরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

পৌর ছাত্রদলের আহবায়ক শফিউল আলম সুইট এর সভাপতিত্বে সাদ্দাম হোসেন ডলার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সহ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।

এই সময় আরও উপস্থিত ছিলেন, নওহাটা পৌর সাবেক মেয়র মুকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন বকুল, কাদের মোল্লা, উপজেলা সদস্য সচিব শাহিন আকতার সামসুজ্জোহা, অধ্যাপক কাজিম উদ্দিন, কেশরহাট পৌর বিএনপির সভাপতি আলাউদ্দিন আলো, সাবেক সাধারণ সম্পাদক খুশবর রহমান, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, মাহাবুব আলম বুলবুল,পৌর যুবদলের আহবায়ক শাহিন আকতার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাইসুল ইসলাম রাসেল, জাহাঙ্গীর আলম সহ প্রমূখ।

Bangla Photocard Generatorv3.7