বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
নাটোরের বড়াইগ্রামে নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে মো.মোখলেস হোসেন নামে একজনকে ১ লক্ষ টাকা জরিমানা ও ভেকুর ব্যাটারী জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার নগর ইউনিয়নের মুল্লিকপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস। অভিযুক্ত মো. মোখলেস হোসেন বড়াইগ্রাম থানার স্থানীয় বাসিন্দা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকালে নগর ইউনিয়নে মুল্লিকপুর এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন। এসময় সরকারি নদীর পাড়ের মাটি কেটে বিক্রির অভিযোগে মো. মোখলেস নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ৪ ও ৫ ধারার লঙ্ঘন এবং ১৫ ধারায় শাস্তি ১ লক্ষ টাকা জরিমানা, ভেকুর ব্যাটারী জব্দ করা হয়। অভিযান পরিচালনা সময়ে সার্বিক সহায়তা করেন বড়াইগ্রাম থানার চৌকস পুলিশ টিম। এসময় ওই অভিযুক্ত ব্যাক্তি জরিমানার টাকা পরিশোধ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস বলেন, নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করার অপরাধে ওই ব্যক্তি জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.