নিজস্ব প্রতিবেদক,
রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৫ আগস্ট তারা ছাত্র-জনতার ওপর হামলা চালিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ছয়জন হলেন—রাজশাহীর দামকুড়া থানার বেড়পাড়া গ্রামের এরশাদুল ইসলাম (৫৩), রাজপাড়া থানার লক্ষ্মীপুর এলাকার আতিকুর রহমান (২৪), কাশিয়াডাঙ্গা থানার বসড়ি এলাকার মো. মিলন (৪০), বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ এলাকার মনজুরুল ইসলাম বিদ্যুৎ (৪৬), ষষ্ঠীতলার আজমুল হক সাচ্চু (৫২) ও গৌরহাঙ্গার হোসেনুর রহমান সুমন (৪০)।
এদের মধ্যে আজমুল হক সাচ্চু নগরের ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক। আর সুমন নগর তাঁতী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে এদের গ্রেপ্তার করা হয়েছে। এরপর আজ শুক্রবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.