আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁয় আওয়ামী লীগের ২ ইউপি চেয়ারম্যানদের আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত ইউপি চেয়ারম্যান,
নওগাঁর সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ খুরশীদ আলম রুবেল (৫২), নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ তোফাজ্জল হোসেন তোফা (৪৮)।
নওগাঁ পুলিশ সুপারের নির্দেশে ওসি ডিবি'র দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা সংস্থা ডিবির চৌকস অফিসার এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গত রাত্রীতে আত্রাই ও রানীনগর হতে ২ ইউপি চেয়ারম্যানদের আটক করে ডিবি অফিসে নিয়ে যায়।
আটককৃত চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান এজাহার নামীয় ওয়ারেনভুক্ত আসামী নওগাঁ সদর থানাধীন চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম রুবেলকে রাণীনগর উপজেলার লক্ষিপুর গ্রাম হতে তার মামার বাড়ি হতে আটক হয়।
অপর ইউপি চেয়ারম্যান হলেন ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক ও নওগাঁর আত্রাই উপজেলার বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ তোফাজ্জল হোসেন তোফা (৪৮)। তাকে তার নিজ গ্রামের পার্শ্ববর্তী বাড়ি হতে আটক হয়।
এবিষয়ে ডিবি'র ওসি মোঃ আব্দুল মান্নান, সত্যতা নিশ্চিত করে জানান, নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।#
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.