মোহনপুর প্রতিনিধি রাজশাহীর মোহনপুর সিএনজির সঙ্গে ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের মৃত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। এদের মধ্যে পলাশ সেনাবাহিনীর সৈনিক ও আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম। তারা দুইজন সিএনজির যাত্রী ছিল।
মোহনপুর থঅনান ওসি আব্দুল হান্নান জানান, নওগাঁগামী সিএনজির (রাজ মেট্রো থ ১১-০৩৭৩) মোহনপুর উপজেলার সইপাড়া মাহেন্দ্রা গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভুটভুটি গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে সিএনজি যাত্রী পলাশের মাথায, ডান হাত, মুখ, ডান পায়ে এবং আব্দুল কুদ্দুসের মাথা ও ডান হাতে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভুটভুটি চালককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.