মোহনপুর প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে জীবন ও স্বাস্থ্য নিরাপদ সুরক্ষায় খাদ্য "নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি সুস্থ সবল জীবন গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মিটিং অনুষ্ঠিত হয়েছে।৩১শে অক্টোবর সকাল ১১,০০ টার সময় এই সভা অনুষ্ঠিত হয়।
মিটিং-এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা সিদ্দিকা।এই সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি জোবায়দা সুলতানা, অফিসার ইনচার্জ ওসি আব্দুল হান্নান, ডাঃ রাশেদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, প্রাণীসম্পদ কর্মকর্তা খন্দকার সাগর আহমেদ, জনস্বাস্হ্যর উপ- প্রকৌশলী রবিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, রাজশাহী জেলা নিরাপদ খাদ্য অফিসার ইয়ামিন হোসেন, সমাজসেবক আব্দুল কাদের মোল্লা।
সম্পাদকঃ মোঃ হায়দার আলী, নির্বাহী সম্পাদকঃ মোঃ সোহেল রানা। ৩৬০, সপুরা, বোয়ালিয়া, রাজশাহী হতে সম্পাদিত ও প্রকাশিত। যোগাযোগঃ মোবাইলঃ +৮৮-০১৭২৮৬৫৪৮০১, +৮৮-০১৭৯২১১৮৭৪৫ ইমেইলঃ news@amaderjonmovumi.com
Copyright © 2026 আমাদের জন্মভূমি. All rights reserved.