

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তুর্য চৌধুরী (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
৮ জুন, (সোমবার) এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত তুর্য চৌধুরী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্যম শাকপুরা এলাকার রায় মোহন চৌধুরী বাড়ির বাসিন্দা। তিনি মৃণাল চৌধুরী ও শিপরা চৌধুরীর পূত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর: আহত হন তুর্য চৌধুরী। পরে তার পরিবারের লোকজন স্থানীয়দের সহযোগিতায় সেখান থেকে তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুর্য চৌধুরীর মৃত্যুতে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :