[msabcd_bangla_calendar display_view=”modern” format=”time_date_weekday” show_time=”1″ show_suffix=”1″ timezone=”Asia/Dhaka” color_primary=”#0073aa” color_bg=”#f8f9fa” font_size=”16px” border_radius=”10px”]

চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রী অন্যত্র চলে যাওয়ার অভিমানে বিষপান করে স্বামীর আত্মহত্যা


sohel প্রকাশের সময় : জুন ৯, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন /
চট্টগ্রামের ফটিকছড়িতে স্ত্রী অন্যত্র চলে যাওয়ার অভিমানে বিষপান করে স্বামীর আত্মহত্যা

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের কোম্পানি টিলা এলাকায় মোহাম্মদ পারভেজ (২৭) নামের একজন বিষপানে আত্মহত্যা করেছেন বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।
আত্মহত্যাকারী পারভেজ হারুয়ালছড়ি ৯ নং ওয়ার্ডের নুর আহমদ মুন্সীর বাড়ির মোহাম্মদ নুরুল আলম সওদাগরের ষষ্ঠ সন্তান।
সূত্র জানায়, সম্প্রতি নতুন বিবাহিত স্ত্রী অন্যত্র চলে যাওয়ার পর থেকে পারভেজ মানসিক ভাবে ভেঙে পড়েন এবং হতাশায় ভুগছিলেন।
৭ জুন (রোববার ) তিনি বিষপান করেন।
এর পর গুরুতর: অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার সকাল ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন, বিষপানের আগে পারভেজ তার বড় ভাই মোহাম্মদ আব্দুল হালিমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে বলেন, ‘আমাকে মাফ করে দেন, আমি বিষপান করেছি’। এর পর তিনি অচেতন হয়ে পড়েন।
ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, পারভেজ মানসিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। কীটনাশক খাওয়ার পর তাকে পরিবারের সদস্যরা চমেক হাসপাতালে নিয়ে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ পাঁচলাইশ থানায় রয়েছে।
পরিবার থেকে অভিযোগ বা মামলা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান দেন ওসি।

Bangla Photocard Generatorv3.7